সাকলাইন-খুশবুসহ শীর্ষে ২২ জন

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ওপেন বিভাগে ১৬ জন পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, মোহাম্মদ শাকের উল্লাহ, স্বর্নাভো চৌধুরী, তুষিন তালুকদার, ঐতিজ্য বড়ুয়া, রাদমিম রাহা রাজ্য, সিয়াম চৌধুরী, আজরাফ আনান, আবরাব রিয়াজুল আহনাফ মোহাম্মদ, মো. তারিকুর রহমান, প্রাঞ্জল বড়ুয়া, মো. নাফিজ ফুয়াদ জাহিন, আজান মাহমুদ ও মোহাম্মদ আসহাজ হক।

এদিকে বালিকা বিভাগে ৬ জন পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৮ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ওপেন গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আবিদুর রহিম মানামকে, মোহাম্মদ শাকের উল্লাহ ইমাদ উদ্দিন আহমেদ হাসিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক মুস্তাকিম নাফিকে, তুষিন তালুকদার রফিউল হাসান প্রান্তকে, আজান মাহমুদ রায়ান রশিদ মুগ্ধকে, ঐতিজ্য বড়ুয়া এস এম রায়ান আব্দুল্লাহকে, রাদমিম রাহা রাজ্য মো. রিয়াদ রহমানকে, সিয়াম চৌধুরী আইলান আফনান তাজওয়ারকে, আজরাফ আনান সৈয়দ ইবনুল হাসানকে, আবরাব রিয়াজুল আহনাফ মোহাম্মদ সাব্বির রহমানকে, মোহাম্মদ আসহাজ হক সাফায়েত কিবরিয়া আজানকে, মো. তারিকুর রহমান এস এম ফারাবি রহমানকে, প্রাঞ্জল বড়ুয়া তালিব আহমেদ মাহরুসকে ও মো. নাফিজ ফুয়াদ জাহিন জিহাদুল ইসলামকে পরাজিত করেন। স্বর্নাভো চৌধুরী ক্রিস্টিনো তিলক বিশ্বাসের বিরুদ্ধে ও ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র আরহাম ওমরের বিরুদ্ধে ওয়াক ওভার পান। মো. জায়ান খান মুহতাদি তাজওয়ার নাশিদের সাথে ড্র করেন।

অপরদিকে বালিকা বিভাগের দ্বিতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু রায়েনা হাসানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা সুরাইয়া আক্তারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা অহনাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী জারিন তাসনিমকে ও জিন্নাত আক্তার শাহনাজ রাফিয়া সরকারকে পরাজিত করেন। তানজিলা আক্তার জান্নাতুল প্রীতির সাথে ড্র করেন।

আগামীকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩-৩০টায় উভয় ক্যাটাগরির তৃতীয় রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।