জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ড শেষে ৮ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ঐতিজ্য বড়ুয়া, রাদমিম রাহা রাজ্য ও মো. নাফিস ফুয়াদ জাহিন।
এদিকে বালিকা বিভাগে তৃতীয় রাউন্ড শেষে ৩ জন পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৯ অক্টোবর বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে ওপেন গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সিয়াম চৌধুরীকে, মোহাম্মদ শাকের উল্লাহ আজরাফ আনানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক আবরাব রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, স্বর্নাভো চৌধুরী মো. তারিকুর রহমানকে, মো. নাফিজ ফুয়াদ জাহিন তুষিন তালুকদারকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র প্রাঞ্জল বড়ুয়াকে, ঐতিজ্য বড়ুয়া আজান মাহমুদকে, রাদমিম রাহা রাজ্য মোহাম্মদ আসহাজ হককে, আওসাফ চৌধুরী মুহতাদি তাজওয়ার নাশিদকে এবং রায়ান রশিদ মুগ্ধ মো. জায়ান খানকে পরাজিত করেন। বালিকা বিভাগের তৃতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো জিন্নাত আক্তার শাহনাজকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরীকে ও জান্নাতুল প্রীতি রায়েনা হাসানকে পরাজিত করেন। তানজিলা আক্তার নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারিসা হায়দারের সাথে ড্র করেন।
আগামীকাল ১০ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় উভয় ক্যাটাগরির চতুর্থ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
