জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরের ষষ্ঠ রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু শীর্ষে রয়েছেন।
ওপেন বিভাগ
ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। তবে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী। সাড়ে চার পয়েন্ট নিয়ে ৮ জন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ঐতিজ্য বড়ুয়া, সিয়াম চৌধুরী, চট্টগ্রামের তুষিন তালুকদার, আফনান জারিফ হক, বরিশালের রাদমিম রাহা রাজ্য ও মুহতাদি তাজওয়ার নাশিদ তৃতীয় স্থানে অবস্থান করছেন।
আজ ১১ অক্টোবর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ঐতিহ্য বড়ুয়াকে, মোহাম্মদ শাকের উল্লাহ কিশোর দত্তকে, স্বর্নাভো চৌধুরী আজরাফ আনানকে, আফনান জারিফ হক মোহাম্মদ আসাজ হককে, রাদমিম রাহা রাজ্য নাফিস ফুয়াদ জাহিনকে ও মুহতাদি তাজওয়ার নাশিদ রাফিউল হাসান প্রান্তকে পরাজিত করেন। ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়রকে সাথে ও সিয়াম চৌধুরী তুষিন তালুকদারের সাথে ড্র করেন।
বালিকা বিভাগ
বালিকা বিভাগে ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। কিন্তু পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো। এদিকে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে ৩ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ।
বালিকা বিভাগের ষষ্ঠ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু জিন্নাত আক্তার শাহনাজের সাথে ড্র করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী সিদরাতুল মুনতাহাকে পরাজিত করেন।
আগামীকাল ১২ অক্টোবর রোববার বিকাল ৩-৩০ টায় উভয় ক্যাটাগরির সপ্তম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
