জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে ওপেন বিভাগে টানা পাঁচ জয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
অপরদিকে বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেলে পঞ্চম রাউন্ডে সাকলাইন কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে এবং খুশবু নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন।
আগামীকাল ১১ অক্টোবর শনিবার বিকেল ৩-৩০ টায় উভয় ক্যাটাগরির ষষ্ঠ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
