শেখ কামাল জাতীয় ’বি’ দাবা আজ শুরু

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন বিভাগ, জেলা, সংস্থা, বাহিনী, বিশ্ববিদ্যালয়, গতবারের জাতীয় দাবা চূড়ান্ত পর্বের গ্র্যান্ডমাস্টার ব্যতীত অন্যান্য স্থানপ্রাপ্ত খেলোয়াড়, জাতীয় জুনিয়র ও বালিকা অনূর্ধ্ব-২০ এবং ২১০০ এর উপর…

বিস্তারিত পড়ুন

এশিয়ান কন্টিনেন্টাল দাবায় রাজীব-জান্নাতুল

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আগামীকাল ২৬ অক্টোবর বুধবার থেকে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও নারী বিভাগের খেলা বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরের ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী বিভাগে জাতীয় নারী চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণ করছেন। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে রাজীব ও জান্নাতুল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বিস্তারিত পড়ুন

শেখ রাসেল মহানগরী দাবায় মোহাম্মদ জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন

শেখ রাসেল মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। একই পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন। জাবেদ ও শাওন উভয়ে সমান পয়েন্ট অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। এদিকে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে ৭…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাজয়ী দলের খেলোয়াড়রা হলেন তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বৃহস্পতিবার সুপার লিগের দ্বিতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে অপেক্ষাকৃত দুর্বল…

বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার কাছে নেপালের হার

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা সহজ জয় পেয়েছে। আজ বুধবার তারা ৩-১ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা কক্ষে অনুষ্ঠিত এ ম্যাচে লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা, ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথ যথাক্রমে নেপারের ফিদেমাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদেমাস্টার বিলাম…

বিস্তারিত পড়ুন