শেখ রাসেল মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান। একই পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন। জাবেদ ও শাওন উভয়ে সমান পয়েন্ট অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়।
এদিকে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে ৭ জন টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে নবম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন, ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহান, মো. আবু হানিফ, মো. সাজিদুল হক, মো. আবজিদ রহমান ও নীলয় দেবনাথ।
অপরদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ১০ জন টাইব্রেকিং পদ্ধতিতে দশম হতে ষোড়শ স্থান পেয়ে উন্নীত হয়েছেন যথাক্রমে টুটুল ধর, শেখ রাশেদুল হাসান, মো. নাসিম হোসেন ভূঁইয়া, মো. সিদ্দিকুর রহমান, মো. শরীয়তউল্লাহ, দেওয়ান শহিদুল আমিন ও রুবেল হোসেন।
তবে ৬.৫ পয়েন্ট নিয়ে বাদ পড়েছেন ফিরোজ আহমেদ, খন্দকার নজরে মাওলা ও মোহাম্মদ আনিসুজ্জামান।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসরে ১৫৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতার শীর্ষ ১৬ জন আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শেখ কামাল জাতীয় ৪৭ তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
