৩ এপ্রিল থেকে আন্তর্জাতিক রেটিং দাবা শুরু

আগামী ৩ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী দাবা খেলোয়াড়দের আগামীকাল ২ এপ্রিল মঙ্গলবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। ৭ বা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ এক লক্ষ…

বিস্তারিত পড়ুন

অবশেষে জিএম নর্ম পেলেন ফাহাদ

অবশেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের মুখে হাসি। টানা পাঁচ বছর চেষ্টার পর গ্র্যান্ডমাস্টারের (জিএম) প্রথম নর্ম অর্জন করেছেন তিনি। ভিয়েতনামের হ্যানয় শহরে অনুষ্ঠিত ‘হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-৩ টুর্নামেন্ট’ থেকে কাঙ্খিত নর্ম পান ফাহাদ। শেষ রাউন্ডে স্বাগতিক ফিদেমাস্টার বান গিয়া হাউকে হারিয়ে লক্ষ্যপূরণ করেছেন ফাহাদ। এ টুর্নামেন্টে ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ড্যানিয়েলের সঙ্গে পয়েন্ট সমান ৭ হলেও টাইব্রেকিং…

বিস্তারিত পড়ুন

ভিয়েতনামে দশজনে অষ্টম ফাহাদ

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে ৮ম হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। তিনি ৯ খেলায় পেয়েছেন সাড়ে ৩ পয়েন্ট। ৬ পয়েন্ট করে নিয়ে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিন চ্যাম্পিয়ন ও ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ডানিয়েল রানারআপ হয়েছেন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন ফিদেমাস্টার ও…

বিস্তারিত পড়ুন

ফাহাদ-ড্যানিয়েল পয়েন্ট ভাগাভাগি

হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় ২০ মার্চ বিকেলে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ড্যানিয়েলের সাথে ড্র করেছেন। ভিয়েতনামের হ্যানয় শহরে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ড্যানিয়েলের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৩১ চালে ড্র করেন। এর ফলে ৩ ম্যাচে ফাহাদের সংগ্রহ এখন ১ পয়েন্ট। ২১ মার্চ চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদেমাস্টার…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় রাউন্ডে হেরেই গেলেন

হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় আগের (১৯ মার্চ) দিন প্রথম রাউন্ডে ড্রয়ের মুখ দেখলেও আজ (২০ মার্চ) দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ভিয়েতনামের হ্যানয় শহরে তিনি কালো ঘুঁটি নিয়ে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির কাছে পরাজিত হয়েছেন। এর ফলে ২ ম্যাচে ফাহাদের সংগ্রহ অর্ধ পয়েন্ট।

বিস্তারিত পড়ুন