ফাহাদ-ড্যানিয়েল পয়েন্ট ভাগাভাগি

হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা প্রতিযোগিতায় ২০ মার্চ বিকেলে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিলিপাইনের আন্তর্জাতিকমাস্টার কুইজন ড্যানিয়েলের সাথে ড্র করেছেন।

ভিয়েতনামের হ্যানয় শহরে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ড্যানিয়েলের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৩১ চালে ড্র করেন।

এর ফলে ৩ ম্যাচে ফাহাদের সংগ্রহ এখন ১ পয়েন্ট।

২১ মার্চ চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদেমাস্টার ত্রান ডেং মিন কুয়াংয়ের সাথে মোকাবেলা করবেন।