ওয়ালটন আন্তর্জাতিক দাবা ৩ এপ্রিল শুরু

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ৩ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। অংশগ্রহণে আগ্রহী আগে আসলে আগে এন্ট্রিভিত্তিতে ১২০ জন খেলোয়াড় এ আসরে খেলার সুযোগ পাবেন। আগ্রহী খেলোয়াড়দের ২ এপ্রিলের মধ্যে নির্ধারিত এন্টি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হয়েছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার…

বিস্তারিত পড়ুন

দিল্লীতে সিয়াম ৫৪, সাকলাইন ১১০, আয়ান ২৮০ ও আসিয়া ৮৪৬তম

দিল্লী ২০তম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স ওপেন দাবা প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৫৪তম, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ পয়েন্ট নিয়ে ১১০তম, আয়ান রহমান ৬ পয়েন্ট ২৮০তম ও আসিয়া সুলতানা ৩.৫ পয়েন্ট নিয়ে ৮৪৬তম হয়েছেন। উল্লেখ্য এ প্রতিযোগিতায় ১৭টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার ১০ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১০৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিস্তারিত পড়ুন

শেখ কামাল যুব গেমসে নীড়ের আরেকটি স্বর্ণ জয়

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় আরো একটি স্বর্ণপদক জয় করেছেন। আগের দিন শনিবার র‌্যাপিড দাবায় স্বর্ণ জিতেছিলেন। আজ রোববার তিনি ব্লিটজ দাবায় স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। এ নিয়ে নীড় ঢাকা বিভাগের হয়ে দুটি স্বর্ণপদক জিতলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বালক গ্রুপে ঢাকা বিভাগের নীড় ৭ ম্যাচে ৬.৫…

বিস্তারিত পড়ুন

ক্যাসপিয়ান কাপে ফাহাদ ৮ম, পরাগ ৪৫তম

ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অষ্টম হয়েছেন। ৯ ম্যাচে ৬.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম হন। তবে ৯ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৪৫তম হয়েছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ। গিলান প্রদেশের রাশত শহরে সোমবার সকালে নবম তথা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ…

বিস্তারিত পড়ুন

ইরানে ফাহাদ-পরাগের হার

ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে ৮ জনের সঙ্গে তৃতীয়স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। অন্যদিকে ৪.৫ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১৪ জনের সঙ্গে পঞ্চমস্থানে অবস্থান করছেন। গিলান প্রদেশের রাশত শহরে রোববার রাতে অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ভারতের আন্তর্জাতিকমাস্টার কুশাগরা মোহনের…

বিস্তারিত পড়ুন