এশিয়ান কন্টিনেন্টালে রাজীব-জান্নাতুলের হার

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস পরাজিত হয়েছেন। ভারতের নয়াদিল্লীতে বৃহস্পতিবার ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব কাজাকস্তানের গ্র্যান্ডমাস্টার রিনাত যুমাবায়েভের কাছে এবং নারী বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস উজবেকিস্তানের নারী গ্র্যান্ডমাস্টার ইয়াকুববায়েভা নীলুফঅরের কাছে হেরে যান। দুই ম্যাচে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ১ পয়েন্ট ও…

বিস্তারিত পড়ুন

জান্নাতুল জয় পেলেও রাজীবের ড্র দিয়ে শুরু

এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ওপেন বিভাগে জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন। তবে নারী বিভাগে জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস জয় পেয়েছেন। ভারতের নয়াদিল্লীতে বুধবার প্রথম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল মঙ্গোলিয়ার নারী ফিদেমাস্টার মুনখজুল দাভাকুয়েকে পরাজিত করেন। জান্নাতুল ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৬ চালে মুনখজুলকে পরাজিত করেন।…

বিস্তারিত পড়ুন

এশিয়ান কন্টিনেন্টাল দাবায় রাজীব-জান্নাতুল

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আগামীকাল ২৬ অক্টোবর বুধবার থেকে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও নারী বিভাগের খেলা বোর্ডে গড়াতে যাচ্ছে। এ আসরের ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী বিভাগে জাতীয় নারী চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণ করছেন। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে রাজীব ও জান্নাতুল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বিস্তারিত পড়ুন

এশিয়ান ইয়ুথে নীড়ের রৌপ্য জয়

এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে রৌপ্যপদক জিতেছেন। ইন্দোনেশিয়ার বালি শহরে তিনি ৯ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে ভারতের ভাজ ইথানের সাথে স্বর্ণ পদকের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ হয়ে রৌপ্যপদক লাভ করেন। এদিকে ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রৌপ্য ও ব্রোঞ্জ…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাজয়ী দলের খেলোয়াড়রা হলেন তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বৃহস্পতিবার সুপার লিগের দ্বিতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে অপেক্ষাকৃত দুর্বল…

বিস্তারিত পড়ুন