আবুধাবীতে ফাহাদ ৪১তম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ৩২তম আবুধাবি ইন্টারন্যাশনাল ফেস্টিভাল মাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪১তম স্থান অর্জন করেছেন। ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি ৫ পয়েন্ট সংগ্রহ করেন। একই পয়েন্ট নিয়ে আরো কয়েকজন খেলোয়াড় ৩২তম স্থানের জন্য টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয় ৪১তম। টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভাখিদভ…

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নারায়ণগঞ্জে ‘খালেদা জিয়া গোল্ডকাপ দাবা প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ চেস একাডেমি আয়োজিত ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যেই এই…

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার [১৪ আগস্ট]থেকে নারায়ণগঞ্জ দাবা একাডেমী ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশ নিচ্ছেন। পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে মোট ২০ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশগ্রহণকারীরা হলেন ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে, শ্রীলঙ্কার পেরেরা আদিত্য সাভিন নিকোলাস, বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার…

বিস্তারিত পড়ুন

এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়াজ-ফাহাদ

মঙ্গোলিয়ার উলনবাটার শহরে ২৯ মে থেকে বিশ্বকাপ দাবা ২০২৭ এর কোয়ালিফায়িং ইভেন্ট এশিয়ান ইনডিভিজুয়াল দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অংশ নিচ্ছেন। এশিয়ার ২৮টি দেশের ৩৪ জন গ্র্যান্ডমাস্টার, ৩৭ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৪৩ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। উল্লেখ্য চ্যাম্পিয়নশিপ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৫ জন…

বিস্তারিত পড়ুন

কমনওয়েলথ দাবায় সাকলাইন চ্যাম্পিয়ন

শ্রীলঙ্কার কালথারায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানারআপ এবং অনুর্ধ্ব-২০ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান। তবে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড ইভেন্টে অনূর্ধ্ব-২০ গ্রুপে সাকলাইন রৌপ্যপদক এবং ব্লিটজ ইভেন্টে ব্রোঞ্জপদক লাভ করেন। নারী র‌্যাপিড ইভেন্টে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ রৌপ্যপদক জয়…

বিস্তারিত পড়ুন