আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা ৬ আগস্ট শুরু

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে। আসরটি আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এ অনুষ্ঠিত হবে।

ফিদের সবশেষ আগস্ট রেটিং তালিকা অনুযায়ী দেশের শীর্ষ ২০ জন এবং বাংলাদেশ দাবা ফেডরেশন মনোনীত ১০ জন (নারী, বালিকা ও উদীয়মান শিশু-কিশোর) দাবাড়ুসহ মোট ৩০ জন অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী দাবাড়ুদের পাঁচ শত দশ টাকা এন্ট্রি ফিসহ আসছে ৫ আগস্টের মধ্যে অনলাইনে নাম জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।