প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে তিতাস ক্লাব পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনাইন চেস ক্লাব। ৭ পয়েন্ট সংগ্রহ করে মানহা’স ক্যাসেল, স্পোর্টস বাংলা ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব তৃতীয় স্থানে অবস্থান করছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৮ এপ্রিল পঞ্চম রাউন্ডে তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্ট বাংলাদেশ পুলিশকে, লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।
তবে ম্যানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে স্পোর্টস বাংলার সঙ্গে ড্র করে।
ষষ্ঠ রাউন্ডের খেলা ২৯ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় একই স্থানে শুরু হবে।
