জাতীয় নারী দাবা প্রতিযোগিতার ৪৩তম আসর সামনে রেখে জাতীয় নারী দাবার বাছাইপর্বখ্যাত ‘বি’ চ্যাম্পিয়নশিপ আগামী ১৪ আগস্ট থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে।
অংশগ্রহণে আগ্রহী নারী, বালিকা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে (ক্রীড়া কক্ষ, তৃতীয় তলা, পুরাতন ভবন, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা-১০০০) নাম জমা দিতে বলা হয়েছে।
তবে জেলা ও বিভাগের হয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্ব-স্ব জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পত্রসহ একই তারিখের মধ্যে নাম প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য আসন্ন জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আসর শেষে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ ৮ জন খেলোয়াড় জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন।
