আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা শুরু

৫ আগস্ট জুলাই গণ-অভ্যূত্থান উদযাপন উপলক্ষে আজ ৭ আগস্ট থেকে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে শুরু হওয়া এ প্রতিযোগিতায় একজন আন্তর্জাতিকমাস্টার, একজন নারী আন্তর্জাতিকমাস্টার, ৮ জন ফিদেমাস্টার, ৭ জন ক্যান্ডিডেটমাস্টার ও ৩ জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী দিনে ১৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় পেয়েছেন। প্রথম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস রায়ান রশিদ মুগ্ধকে, আন্তর্জাাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম কাজী সাইফকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ আব্দুল মোমিনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু মুহতাদি তাজওয়ার নাশিদকে, অনত চৌধুরী মোহাম্মদ শাকিলকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদকে, সারোয়ার হোসেন উল্লাস ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, তানভীর আলম ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, মো. মঞ্জুর আলম ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, আফনান জারিফ হক শেখ রাশেদুল হাসানকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী আজান মাহমুদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন আবরার রিয়াজূল আহনাফ মোহাম্মদকে, তাশরিক সায়হান শান আওসাফ চৌধুরীকে ও ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র আজান মাহমুদকে পরাজিত করেন।

তবে মো. নাসির উদ্দিন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, নারী আন্তর্জাাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হকের সাথে ও সিয়াম চৌধুরী দেলোয়ার হোসেনের সাথে ড্র করেন।

আগামীকাল ৮ আগস্ট শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।

উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে চলমান এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার।