আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় নিয়ে ৮ জন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন। তারা হলেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, তানভীর আলম ও আফনান জারিফ হক।
এদিকে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক।
আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে আজ ৮ আগস্ট শুক্রবার দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিনকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়রকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তাশরিক সায়হান শানকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ সারোয়ার হোসেন উল্লাসকে, অনত চৌধুরী মো. মঞ্জুর আলমকে, তানভীর আলম নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে , আফনান জারিফ হক ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দেলোয়ার হোসেনকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ মো. নাসিরউদ্দিন অপুকে ও ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক সিয়াম চৌধুরীকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ আব্দুল মোমিনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন মুহতাদি তাজওয়ার নাশিদকে, মোহাম্মদ শাকিল ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ শেখ রাশেদুল হাসানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রায়ান রশিদ মুগ্ধকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহেমেদ আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে ও কাজী সাইফ আওসাফ চৌধুরীকে পরাজিত করেন।
তবে ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার আজান মাহমুদের সাথে ড্র করলেও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীর বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়েছেন।
আগামীকাল ৯ আগস্ট শনিবার সকাল ১১টায় তৃতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে।
