আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ত শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম।
তবে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন , তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী।
আজ ৯ আগস্ট শনিবার সকালে আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তানভীর আলমকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মোহাম্মদ শাকিলকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন কাজী সাইফকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, তাশরিক সায়হান শান মো. মঞ্জুর আলমকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, দেলোয়ার হোসেন আজান মাহমুদকে, সিয়াম চৌধুরী মো. নাসির উদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, শেখ রাশেদুল হাসান আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, রায়ান রশিদ মুগ্ধ আওসাফ চৌধুরীকে ও আব্দুল মোমিন মুহতাদি তাজওয়ার নাশিদকে পরাজিত করেন।
এছাড়া আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অনত চৌধুরীর সাথে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও সারোয়ার হোসেন উল্লাসের সাথে ড্র করেন। তবে ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম আফনান জারিফ হকের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
আগামীকাল ১০ আগস্ট রোববার চতুর্থ রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।
