স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় টানা পাঁচ জয় নিয়ে তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
এদিকে তিতাস ক্লাবের অপর ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে চার পয়েন্ট সংগ্রহ করে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন তৃতীয় স্থানে অবস্থান করছেন।
তবে সাড়ে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান।
আজ ১১ আগস্ট সোমবার বিকালে আইসিটি বিভাগের শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ারে পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, অনত চৌধুরী নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, শেখ রাশেদুল হাসান কাজী সাইফকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মোহাম্মদ শাকিলকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন আফনান জারিফ হককে, রায়ান রশিদ মুগ্ধ তানভীর আলমকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, দেলোয়ার হোসেন মো. নাসির উদ্দিন অপুকে, সারোয়ার হোসেন উল্লাস সিয়াম চৌধুরীকে, মো. মঞ্জুর আলম ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, আব্দুল মোমিন নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে ও মুহতাদি তাজওয়ার নাশিদ আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে পরাজিত করেন।
কিন্তু ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, তাশরিক সায়হান শান ফিদেমাস্টার সেখ নাসির আহমেদের সাথে এবং আওসাফ চৌধুরী আজান মাহমুদের সাথে ড্র করেন।
আগামীকাল ১২ আগস্ট মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।
