সুব্রত ও সাকলাইন শীর্ষে

স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ টানা চার জয় নিয়ে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন।

এদিকে তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে তিন পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান।

আজ ১০ আগস্ট রোববার আইসিটি বিভাগের শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনত চৌধুরীকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়রকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ তানভীর আলমকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদকে, তাশরিক সায়হান শান আফনান জারিফ হককে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু সিয়াম চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক সারোয়ার হোসেন উল্লাসকে, শেখ রাশেদুল হাসান দেলোয়ার হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, রায়ান রশিদ মুগ্ধ আব্দুল মোমিনকে, কাজী সাইফ মো. মঞ্জুর আলমকে, মোহাম্মদ শাকিল ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, মো. নাসির উদ্দিন অপু আজান মাহমুদকে ও মুহতাদি তাজওয়ার নাশিদ আওসাফ চৌধুরীকে পরাজিত করেন।

তবে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারের সাথে ড্র করেন।

আগামীকাল ১১ আগস্ট সোমবার পঞ্চম রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।