আবারো এককভাবে পরাগ শীর্ষে

পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ আবারো এককভাবে শীর্ষে উঠে এসেছেন। ৭ ম্যাচে তার ৫.৫ পয়েন্ট।

এদিকে ৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদেমাস্টার নাইম হক দ্বিতীয়স্থানে রয়েছেন।

অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থানে অবস্থান করছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ও ভারতের শুভ্রজিৎ দে।

আজ ১৯ আগস্ট নারায়ণগঞ্জ রূপায়ন টাউনে পন পাওয়ার চেস ক্লাবের হল রুমে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেনকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিরোজ আহমেদকে, শুভ্রজিৎ দে রায়ান রশিদ মুগ্ধকে ও ভারতের শুভংকর মাইতি নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার নাইম হক ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এক অপরের সাথে ড্র করেন।

আগামীকাল ২০ আগস্ট সকাল ১০টায় একই ভেন্যুতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।