এক রাউন্ড আগেই বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ৮ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ৪৩তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপ জয় করেছেন।
এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে রানারআপের দৌড়ে ৬ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, মানিগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।
অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে ৫ জন তৃতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, বরিশালের জান্নাতুল প্রীতি, কুষ্টিয়ার দিলারা জাহান নূপুর ও আফরিন জাহান মুনিয়া।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২০ আগস্ট বুধবার অষ্টম রাউন্ডে তাসনিম প্রীতিকে, নীলাভা ওয়ারিসাকে, দিবা লিজাকে, মুনিয়া শাহনাজকে, লুবাবা প্রীমাকে ও নূপুর মিমকে পরাজিত করেন।
তবে ইভা খুশবুর সাথে এবং ওয়ালিজা জান্নাতুলের সাথে ড্র করেন। আলো অনিকার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
আগামীকাল ২১ আগস্ট বৃহস্পতিববার নবম বা শেষ রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে।
