আরহাব নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ আজ ২০ আগস্ট বুধবার থেকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে তৃতীয় রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে শীর্ষে রয়েছেন সাব্বির আহমেদ সেন্টু, আমির সোহেল ও মোহাম্মদ মেসবাহ উদ্দিন।
তবে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, শাহ আলম রূপম, রুবেল হোসেন ও ফিরোজ আহমেদ।

বোর্ডে খেলা গড়ানোর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও জাকারিয়া ইমতিয়াজ এবং চেসবাংলাদেশ.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন জন নারায়ণগঞ্জ জেলার হয়ে ঢাকা বিভাগীয় টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন।
