৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে ৪ জন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন।
এদিকে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ময়মনসিংহের ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার এবং অমিত বিক্রম রায়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৭ সেপ্টেম্বর রোববার তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অনত চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, অমিত বিক্রম রায় রায়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন তানভীর আলমকে, আফনান জারিফ হক নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, শেখ রাশেদুল হাসান গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ফিরোজ আহমেদ স্বনাভো চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধানকে, মোহাম্মদ শাকের উল্লাহ ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধরকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক মো. নাসির উদ্দিনকে, যদুনাথ বিশ্বাস তাশরিক সায়হান শানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদকে, মো. ইফতেখার আলম এমএম জহিরুল ইসলামকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ এসএম কোতায়বা বিপ্লবকে, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক মো. শরীফুজ্জামানকে, ফয়সাল হোসেন সিয়াম চৌধুরীকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মো. ফয়জুল ইসলামকে এবং আবু হুরায়রা সৌরভ আসাদুজ্জামান আহাদকে পরাজিত করেন।
তবে ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিলের সাথে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ফিদেমাস্টার নাইম হকের সাথে, সাদিপ কান্তি দে মো. সুলতানের সাথে এবং মো. রতন আলী মো. সুলতান বায়েজিদ আমিনের সাথে ড্র করেন।
আগামীকাল ৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩-৩০টায় একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
