কাল থেকে জাতীয় দাবা শুরু

আগামীকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চূড়ান্ত পর্বের খেলা শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ারের অডিটোরিয়ামে শুরু হচ্ছে।

এ উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নম্বর ড্র ও টেকনিক্যাল মিটিং অনুষ্ঠিত হয়।

ড্র অনুযায়ী খেলোয়াড়দের নম্বর ১. বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ২. কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ, ৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ৪. আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, ৫. বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া, ৬. সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ৭. বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ৮. বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ৯. অনত চৌধুরী, ১০. বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ১১. গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ১২. গতবারের রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ১৩. গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় এবং ১৪. বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ।

আগামীকাল প্রথম রাউন্ডে মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ শাকের উল্লাহ ও মনন রেজা নীড়, সুব্রত বিশ্বাস ও মোহাম্মদ ফাহাদ রহমান, আবু সফিয়ান শাকিল ও নিয়াজ মোরশেদ, তাহসিন তাজওয়ার জিয়া ও খন্দকার আমিনুল ইসলাম, মো. আবু হানিফ ও অনত চৌধুরী এবং সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. শরীফ হোসেন এক অপরের সঙ্গে মোকাবিলা করবেন।

বিকেল ৩-৩০ টা থেকে খেলা শুরু হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ে ভেন্যুতে উপস্থিত থাকতে বলা হয়েছে।