৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি শিরোপা পুনরুদ্ধার করেছেন। তিনি ১৩ খেলায় ১০.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। এটি তার শিরোপা। এর আগে নিয়াজ ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ এবং ২০২৫ সালে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন।
তবে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৩ খেলায় ৯.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন।
এদিকে ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৮ পয়েন্ট পেয়ে চতুর্থ এবং ৭.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম হয়েছেন।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছেন। ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সপ্তম, অষ্টম ও নবম স্থানে জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন। অন্যদিকে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ ৫ পয়েন্ট নিয়ে দশম ও একাদশ স্থানের জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন। আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩-৩০টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে অনত চৌধুরী ৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থান, বাংলাদেশ নে্ৗবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ৩.৫ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থান এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ৩ পয়েন্ট নিয়ে চতুর্দশ হয়েছেন।
আজ ১ অক্টোবর বুধবার শেওড়াপাড়া ইয়ুথ টাওয়ার অডিটোরিয়ামে শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, মোহাম্মদ শাকের উল্লাহ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে এবং ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে পরাজিত করেন। এছাড়া আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনত চৌধুরীর সাথে ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন।
উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৪ জন খেলোয়াড় এবারের জাতীয় দাবায় অংশগ্রহণ করেন।
রোল অব অনার: ১৯৭৪-মিয়া আব্দুস সালেক, ১৯৭৫-ডা. মির্জা আকমল হোসেন, ১৯৭৫-ডা. মির্জা আকমল হোসেন, ১৯৭৭-অনুষ্ঠিত হয়নি, ১৯৮০-ফিদেমাস্টার রেজউল হক, ১৯৭৯-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮০-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮১-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮২-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ১৯৮৩-ফিদেমাস্টার জামিলুর রহমান, ১৯৮৪-ফিদেমাস্টার ইউনুস হাসান, ১৯৮৫-সাঈদ আহমেদ সোহেল, ১৯৮৬-আন্তর্জাতিকমাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৭-আন্তর্জাতিকমাস্টার জিল্লুর রহমান চম্পক, ১৯৮৮-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ১৯৮৯-ফিদেমাস্টার রেজউল হক, ১৯৯০-ফিদেমাস্টার সৈয়দ তাহমিদুর রহমান, ১৯৯১-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯২-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৩-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৪-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ১৯৯৫-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ১৯৯৬-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ১৯৯৭-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ১৯৯৮-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ১৯৯৯-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০০-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ২০০১-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০২-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০৩-গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ২০০৪-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০৫-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০৬-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ২০০৭-গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০০৮-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০০৯-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০১০-আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১১-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০১২-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ২০১৩-গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ২০১৪-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০১৫-আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১৬-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ২০১৭- গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ২০১৮-গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ২০১৯-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরেশদ, ২০২১-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ২০২২-গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ২০২৪-ফিদেমাস্টার মনন রেজা নীড় এবং ২০২৫-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
