চেকমেট, রাজপাড়া ও ইপসা শীর্ষে

দ্বিতীয় বিভাগ দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চেকমেট, রাজপাড়া চেস ক্লাব ও ইপসা চেস ক্লাব শীর্ষে রয়েছে।

তবে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চেসকোড একাডেমী।

আজ ১ অক্টোবর বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে চেকমেট ৩.৫-০.৫ গেম পয়েন্টে মোল্লা চেস ক্লাবকে, রাজপাড়া চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে পিন চেস পাওয়ারকে, ইপসা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে পন পাওয়ার চেস ক্লাবকে ও চট্টগ্রাম চেসকোড একাডেমী ২.৫-১.৫ গেম পয়েন্টে পাইওনিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেন।

এ রিপোর্ট লেখাকালীন বিকেলে চতুর্থ রাউন্ডের খেলা চলছিল।

আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩-৩ টায় একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।