চেসমেট এককভাবে শীর্ষে

দ্বিতীয় বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে চেসমেট পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে।

তবে ৮ পয়েন্ট সংগ্রহ করে ইপসা চেস ক্লাব ও মোল্লা চেস ক্লাব যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এদিকে ৭ পয়েন্ট নিয়ে ৭ টি দল তৃতীয় স্থানে রয়েছে। দলগুলো হচ্ছে চেকমেট আলফা, বাংলাদেশ চেস এরিনা, পিন চেস পাওয়ার, পন পাওয়ার চেস ক্লাব, রাজপাড়া চেস ক্লাব, দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ ও হবিগঞ্জ আসাদ চেস ক্লাব।

আজ ২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে পঞ্চম রাউন্ডে চেক মেট ৩-১ গেম পয়েন্টে ইপসা চেস ক্লাবকে, মোল্লা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে রাজশাহী মন্ডল স্পোর্টিং ক্লাবকে, চেকমেট আলফা ৪-০ গেম পয়েন্টে নেক্সট মুভ চেস ক্লাবকে, হবিগঞ্জ আসাদ চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে দাবাড়ু স্পন্দন চেস ক্লাবকে ও দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ ৩.৫-০.৫ গেম পয়েন্টে চট্টগ্রাম চেস কোড একাডেমিকে পরাজিত করে।

পন পাওয়ার চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে রাজপাড়া চেস ক্লাবের সাথে এবং পিন চেস পাওয়ার ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনার সাথে ড্র করেছে।

আগামীকাল ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।