দ্বিতীয় বিভাগ দাবা লিগের সপ্তম রাউন্ড শেষে চেকমেট ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।
কিন্তু ১১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজপাড়া চেস ক্লাব।
এদিকে ১০ পয়েন্ট সংগ্রহ করে চেকমেট আলফা, বাংলাদেশ চেস এরিনা ও ইপসা চেস ক্লাব তৃতীয় স্থানে অবস্থান করছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৩ অক্টোবর শুক্রবার সকালে ষষ্ঠ রাউন্ডে চেকমেট আলফা ২.৫-১.৫ পয়েন্টে চেকমেটকে, হবিগঞ্জ আসাদ চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে পিন চেস পাওয়ারকে, রাজশাহী মন্ডল স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে দেবনএয়ার চেস ক্লাবকে, দাবাড়ু স্পন্দন চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে স্পন্দন ঢাকাকে, আফরোজ চেস ওয়ার্ল্ড ৩-১ গেম পয়েন্টে মুন্সিগঞ্জ চেস ক্লাবকে, পাইওনিয়র স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে অ্যাকটিভ মাইন্ড টাইটনসকে, মালিবাগ চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে ঢাকা চেস একাডেমি-গ্রিনকে, বাংলাদেশ বয়েজ চেস ক্লাব ৩-১ পয়েন্টে নেক্সট মুভ চেস ক্লাবকে ও মোহাম্মদপুর চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট চেস ক্লাবকে পরাজিত করে। মোল্লা চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে ইপসা চেসের সাথে, বাংলাদেশ চেস এরিনা ২-২ গেম পয়েন্টে পন পাওয়ার চেস ক্লাবের সাথে ও চট্টগ্রাম চেস কোড একাডেমি ২-২ গেম পয়েন্টে গোয়ালন্দ চেস ক্লাবের সাথে ড্র করে।
এদিকে বিকালে সপ্তম রাউন্ডে চেকমেট ৩-১ গেম পয়েন্টে হবিগঞ্জ আসাদ চেস ক্লাবকে, রাজপাড়া চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে মোল্লা চেস ক্লাবকে, বাংলাদেশ চেস এরিনা ৩-১ গেম পয়েন্টে রাজশাহী মন্ডল স্পোর্টিং ক্লাবকে, পিন চেস পাওয়ার ৩-১ গেম পয়েন্টে পন পাওয়ার চেস ক্লাবকে, মালিবাগ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে দাবাড়ু স্পন্দন চেস ক্লাবকে, দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ বয়েজ ক্লাবকে ও চট্টগ্রাম চেস কোড একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে আফরোজ চেস ওয়ার্ল্ডকে পরাজিত করে। আলফা চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে ইপসা চেস ক্লাবের সাথে ও মোহাম্মদপুর চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে পাইওনিয়র স্পোর্টিং ক্লাবের সাথে ড্র করে।
আগামীকাল ৪ অক্টোবর শনিবার বিকেল ৩-৩টায় একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
