দ্বিতীয় বিভাগ দাবা লিগের অষ্টম রাউন্ড শেষে চেকমেট শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে। ১৪ পয়েন্ট নিয়ে তারা এককভাবে শীর্ষে রয়েছে। ৫ অক্টোবর নবম তথা শেষ রাউন্ডে চেসমেট অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষে চট্টগ্রাম চেস কোড একাডেমির মোকাবেলা করবে।
তবে রাজপাড়া চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তারা শেষ রাউন্ডে চেসমেট আলফার সঙ্গে খেলবে।
এদিকে এগার পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে চেকমেট আলফা, বাংলাদেশ চেস এরিনা ও হবিগঞ্জ আসাদ চেস ক্লাব।
আগামীকাল ৫ অক্টোবর রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে বিকেল ৩-৩০ টায় নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
