জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি শিরোপা অক্ষুন্ন রেখেছেন। তিনি ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিকে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ৮ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে এতিহ্য বড়ুয়া রানারআপ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী তৃতীয়, মুহতাদি তাজওয়ার নাশিদ চতুর্থ, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক পঞ্চম, আজান মাহমুদ ষষ্ঠ, তুষিন তালুকদার সপ্তম, রায়ান রশিদ মুগ্ধ অষ্টম ও সাফায়েত কিবরিয়া আজান নবম হয়েছেন। অপরদিকে ছয় পয়েন্ট নিয়ে মো. নাফিস ফুয়াদ জাহিন দশম ও আওসাফ চৌধুরী একাদশতম হয়েছেন।
আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলায় ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মুহতাদি তাজওয়ার নাশিদকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদ হক প্রাচুর্য্য সৌমিককে, ঐতিহ্য বড়ুয়া আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে, আওসাফ চৌধুরী মুস্তাকিম নাফিকে পরাজিত করেন। তবে স্বর্নাভো চৌধুরী রায়ান রশিদ মুগ্ধর সাথে ও সাফায়েত কিবরিয়া আজান তুষিন তালুকদারের সাথে ড্র করেন। আজান মাহমুদ রাদমিম রাহা রাজ্যর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
