শিরোপার পথে সাকলাইন

জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। অষ্টম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে তিনি এককভাবে শীর্ষে রয়েছেন। আগামীকাল ১৪ অক্টোবর সাকলাইন শেষ রাউন্ডে মুহতাদি তাজওয়ার নাশিদের সঙ্গে নুন্যতম ড্র করলেই শিরোপা জয় করবেন।

যদিও সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুহতাদি তাজওয়ার নাশিদ।

এদিকে ছয় পয়েন্ট সংগ্রহ করে ৪ জন যথাক্রমে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, চট্টগ্রামের তুষিন তালুকদার, রায়ান রশিদ মুগ্ধ ও সাফায়েত কিবরিয়া আজান তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ১৩ অক্টোবর সোমবার অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে এবং মুহতাদি তাজওয়ার নাশিদ মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন। তবে স্বর্নাভো চৌধুরী ও রায়ান রশিদ মুগ্ধ পরস্পরের সঙ্গে ড্র করেছেন।

আগামীকাল ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩-৩০টায় নবম তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।