শীর্ষস্থান ধরে রেখেছেন আলো

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রেখেছেন কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান। পঞ্চম রাউন্ড শেষে তিনি সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে চার পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জম ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম।

এদিকে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ২৪ অক্টোবর পঞ্চম রাউন্ডেনারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন। অপরদিকে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম বরিশালের জান্নাতুল প্রীতির বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়েছেন।

এছাড়া নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতান শিরিনকে এবং নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে এবং নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন।

আগামীকাল ২৫ অক্টোবর শনিবার ষষ্ঠ রাউন্ডের খেলা বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে শুরু হবে। ষষ্ঠ রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও জান্নাতুল প্রীতি, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো এবং নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা একঅপরের সাথে খেলবেন।