শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন নোশিন

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

ছয় পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।

সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২৮ অক্টোবর মঙ্গলবার অষ্টম রাউন্ডে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু বরিশালের জান্নাতুল প্রীতিকে এবং বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস নিজ দলের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে পরাজিত করেন।

বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভার সাথে ড্র করেন।

আগামীকাল ২৯ অক্টোবর বুধবার বিকেল ৩-৩০ টায় একই ভেন্যুতে নবম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, জান্নাতুল প্রীতি ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ এবং নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা একে অপরের সাথে খেলবেন।