জাতীয় নারী দাবায় ওয়ালিজা রানারআপ

জাতীয় নারী দাবা প্রতিযোগিতার ৪৩তম আসরের রানারআপ, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম স্থানের জন্য আজ ১ নভেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়।

৭ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ এবং কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো রানারআপ, তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য আজ প্লে-অফ ম্যাচে অবর্তীর্ণ হন। প্লে-অফ ম্যাচে ৪ খেলায় তিন পয়েন্ট পেয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ রানারআপ হয়েছেন। দুই পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো তৃতীয় ও নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ চতুর্থ স্থান লাভ করেন।

এদিকে ষষ্ঠ ও সপ্তম স্থানে জন্য প্লে-অফ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ২ খেলায় দেড় পয়েন্ট পেয়ে ষষ্ঠ এবং বাংলাদেশ আনসারের নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস দুই খেলায় আধা পয়েন্ট পেয়ে সপ্তম স্থান লাভ করেন।