আমেরিকা প্রবাসী সাবেক জাতীয় নারী দাবা খেলোয়াড় সিলভিয়া মেহজাবিন স্মরণে ‘সিলভিয়া মাহজাবিন স্মৃতি ফিদে র্যাপিড নারী দাবা প্রতিযোগিতা’ আগামী ৭ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ দাবা ফেডরেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণে আগ্রহী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী ও নারী খেলোয়াড়দের নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে খেলা শুরুর আগে খেলার কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আট রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য নগদ ত্রিশ হাজার টাকা অর্থ পুরস্কার রয়েছে।
উল্লেখ্য জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১১ অক্টোবর নিউইয়র্কে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। সিলভিয়া মেহজাবিন ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিভিন্ন দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তবে ১৯৯০ সালের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই বসবাস করছিলেন।
