প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আগামী ৩ ডিসেম্বর থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। খেলাগুলো বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে।
তবে খেলা বোর্ডে গড়ানোর আগে অংশগ্রহণকারী দলসমূহের নম্বর ড্র ২ ডিসেম্বর ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হবে। নম্বর ড্র এর আগে দলের খেলোয়াড় তালিকা জমা দিতে বলা হয়েছে।
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এ বছর ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন তিতাস ক্লাব, রানার্সআপ মানহা’স ক্যাসেল, লিওনাইন চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, স্পোর্টস বাংলা, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, দিপালী মেমোরিয়াল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি, খেলাঘর দাবা সংঘ, বাংলাদেশ পুলিশ, ই-সফট এরিনা চেস ক্লাব ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব।
উল্লেখ্য ১১ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
