ডেনমার্কের সঙ্গে ড্র, হন্ডুরাসের বিপক্ষে জয়

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ২-২ পয়েন্টে ২৫ নম্বর সিডেড ডেনমার্কের সাথে ড্র করেছে। তবে ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল নম্বর সিডেড হন্ডুরাসের নারী দলকে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করে।

উল্লেখ্য ওপেন বিভাগে বাংলাদেশ দল ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৫ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

উজবেকস্তানের সমরকন্দে শহরে ২০ সেপ্টেম্বর পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিকমাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ডমাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে হেরে যান।

অপরদিকে বাংলাদেশ নারী দলের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হন্ডুরাসের নারী ফিদেমাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, নারী ফিদেমাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও নারী ক্যান্ডিডেটমাস্টার বোবাদিয়া দিয়ানাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার হেরে যান।

২১ সেপ্টেম্বর ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ সিরিয়ার সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল ক্রোয়েশিয়ার নারী দলের সাথে মোকাবেলা করবে।