শীর্ষে সুব্রত-পরাগ-শরীফ

শেখ কামাল জাতীয় ৪৭তম ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে ৩ জন পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন।

এদিকে সাড়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে ৮ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, অনত চৌধুরী, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন।

রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদেমাস্টার পরাগ আফজাল হোসেন সাচ্চুকে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ টিপু সুলতালকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম মো. শরীয়তউল্লাহকে, অনত মোহাম্মদ এনায়েত হোসেনকে, ফিদেমাস্টার আমিনুল মুকিতুল ইসলাম রিপন, ফিদেমাস্টার ইমন আতাউর রহমানকে ও ক্যান্ডিডেটমাস্টার শাওন মো. আসিফুর রহমানকে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ক্যান্ডিডেটমাস্টার নীড়ের সাথে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মো. আবজিদ রহমানের সাথে ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ মো. সিদ্দিকুর রহমানের সাথে ড্র করেন।

সোমবার বিকেল ৩টায় একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।