সুলতানা কামাল জাতীয় নারী ‘বি’ দাবা শুরু

সুলতানা কামাল ৪০তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আজ সোমবার থেকে দাবা ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। ঢাকা শহর ও বিভিন্ন জেলার ৭৪ জন প্রতিযোগী এ আসরে অংশগ্রহণ করছেন।

প্রথম রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নুশরাত জাহান আলো, দিলারা জাহান নূপুর, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, জান্নাতুল ফেরদৌসী, তাসনিয়া তারান্নুম অর্পা, ওয়াদিফা আহমেদ, আফরিন জাহান মুনিয়া, নুশরাত জাহান লিজা, রুমানা ফেরদৌস ও ওয়ারসিয়া খুশবুসহ ৩৭ জন খেলোয়াড় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পান।

প্রতিযোগিতার খেলা ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা হতে শীর্ষস্থান প্রাপ্ত ৮ জন খেলোয়াড় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ৪০তম মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

গতবারের চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও রানারআপ মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা এবং দুই আন্তর্জাতিক মহিলামাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি খেলার সুযোগ পাবেন।