সুলতানা কামাল জাতীয় নারী দাবায় ১৯ জন শীর্ষে

সুলতানা কামাল ৪০তম জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে ১৯ জন পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন- নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম, উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নুসরাত জাহান আলো, দিলারা জাহান নূপুর, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, জান্নাতুল ফেরদৌসী, তাসনিয়া তারান্নুম অর্পা, ওয়াদিফা আহমেদ, আফরিন জাহান মুনিয়া, নুসরাত জাহান লিজা, রুমানা ফেরদৌস, ওয়ারসিয়া খুশবু, ঠাকুর জানিয়া হক, মাইশা মাহজাবিন তিশা, নীলাভা চৌধুরী ও রিক্তা সরকার।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার ইভা ইসাবা মাসনুনকে, নারী ফিদেমাস্টার নোশিন জান্নাতুল প্রীতিকে, কাজী জারিন সুমি আক্তারকে, নারী ফিদেমাস্টার জাকিয়া সিমন আহমেদকে, আলো মেহজাবিন আক্তার জুবাইদাকে, নূপুর সোনিয়া আক্তারকে, লুবাবা আছিয়া সুলতানাকে, জান্নাতুল আয়েশা আক্তারকে, অর্পা জারিন তাসনিমকে, ওয়াদিফা শেখ তাপসী তাহুরাকে, মুনিয়া কৌমুদী নার্গিসকে, লিজা ওয়ারসিয়া হায়দারকে, রুমানা কামরুন নাহারকে, খুশবু অ্যাডভোকেট কাজী কামরুন নেসাকে, রিক্তা ফারিহা সুমনাকে, জানিয়া নাজিয়া জাফরিন মোহনাকে, তিশা প্রতিভা জামানকে ও নীলাভা তাহিরা আমানীকে পরাজিত করেন।

তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল ৯ নভেম্বর বুধবার বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।