ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী, গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ ও শাহিন চেস ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৩ মার্চ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও কাজী জারিন তাসনিম বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস, আফরোজা হক চৌধুরী, মাহজাবিন ইসলাম ও ফাহমিদা আফরোজকে পরাজিত করেন।
বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন ও ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নাজমিন আক্তার, রাউবা সোবহান অধরা, ওয়ারিসা হায়দার ও ফারিহা সুমনাকে পরাজিত করেন।
শাহিন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে টিম বরিশালকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের পক্ষে আফরিন জাহান মুনিয়া, নীলাভা চৌধুরী, সাবিকুন নাহার তনিমা ও কিশোয়ার সাজরীন ইভানা যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা, সোনিয়া আক্তার, তাহিরা আমানি ও রামিসা সায়েরা মুমিনাকে পরাজিত করেন।
বসির মেমোরিয়াল চেস একাডেমি শেখ রাসেল চেস ক্লাবের সাথে ড্র করে। বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম ও মনিকা কুন্ডু শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা ও জারিন তাসনিমকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের জোয়েনা মেহবীশ ও ফাতিহা আইনুন দিয়া যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির সৈয়দা নুসাইবা মাহমুদ ও দিবানগানা বিশ্বাসকে পরাজিত করেন।
