শীর্ষেই রয়েছে নৌবাহিনী ও পুলিশ

ওয়ালটন প্রথম বিভাগ নারী দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও গতবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৬ মার্চ পঞ্চম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের নাজিয়া জাফরিন মোহনা, জারিন তাসনিম, জোয়েনা মেহবীশ ও ফাতিহা আইনুন দিয়াকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশ ৪-০ গেম টিম বরিশালকে পয়েন্টে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, নুশরাত জাহান আলো, ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভারতীয় নারী গ্র্যান্ডমাস্টার ভেলাভান ভার্ষিনি যথাক্রমে টিম বরিশালের সিদরাতুল মুনতাহা, সোনিয়া আক্তার, তাহিরা আমানি ও রিফাহ সায়েরা মুবনাকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমিকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নাজমিন আক্তার, ইশাবা মাসনুন ও রাইবা সোবহান অধরা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস একাডেমির রেশমা আলম, সানজিদা খানম মিতুল ও সৈয়দা নুসাইবা মাহমুদকে পরাজিত করেন। বসির মেমোরিয়াল চেস একাডেমির মনিকা কুন্ডু উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ওয়ারিসা হায়দারকে পরাজিত করেন।

শাহিন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। আফরিন জাহান মুনিয়া, সাবিকুন নাহার তনিমা ও কিশোয়ারা সাজরীন ইভানা যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের শারমীন খান, আফরোজ হক চৌধুরী ও মেহজাবীন ইসলামকে পরাজিত করেন। বসির মেমোরিয়াল চেস ক্লাবের কৌমুদি নার্গিস শাহিন চেস ক্লাবের শাহিন চেস ক্লাবের সাথে ড্র করেন।

আগামীকাল ২৭ মার্চ সোমবার সকাল ১১টা থেকে একই ভেন্যুতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।