নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে ৪.৫ পয়েন্ট নিয়ে মো. মোকসেদ খান ও হাবিবুর রহমান সোহেল শীর্ষে রয়েছেন।
এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ শামীম, রুবেল হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ও সৈয়দ মনিরুল হক।
অপরদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে নাজমুল আহমেদ, আবু বকর, আশরাফুর রহমান মুরাদ ও মাহফুজুর রহমান শাহিন তৃতীয় স্থানে অবস্থান করছেন।
উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিনদিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৪৩ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
১৯ সেপ্টেম্বর ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের মধ্য দিয়ে এই জেলা চ্যাম্পিয়নশিপ শেষ হবে।
