ইন্টার ইউনির্ভাসিটি টিম চেস টুর্নামেন্টে ৭ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস মেয়ারস অপরাজিত চ্যাম্পিয়ন ও ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ রানার্সআপ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস মেয়ারসের হয়ে খেলেছেন তানভীর আলম, সোহেল মিয়া, মো. নাহিদ হাসান, মো. ফজলে এলাহি, শান্ত চিচাম ও মো. আহসানুল হক ইমন। ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিপি বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন বনি আমিন রবিন রহমান, অমিত বিক্রম রায়, কাজী জারিন তাসনিম, মো. মুনতাসির শাকিল খান, জাস্টিন ম্যাথাইয়াস বাড়ৈ ও আয়মান শাদ হামিদ।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসেল ক্রুসারস ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসেল ক্রুসারসের খেলোয়াড়রা হলেন গালিব হাসান এনওয়ে, সবুজ আহমেদ সাগর, ফয়সাল মাহমুদ হৃদয়, রাগিব শাহরিয়ার, রাতুল আহমেদ খান ও রাজ চৌহান। এছাড়া ৮ পয়েন্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চতুর্থ ও খুলনা বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থান লাভ করেন।
ইন্টার ইউনির্ভাসিটি টিম চেস টুর্নামেন্ট শেষে জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
