নারায়ণগঞ্জ জেলা দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হাবিবুর রহমান সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে রানারআপ ও তৃতীয় হয়েছেন যথাক্রমে নাজমুল আহমেদ ও ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ।
এদিকে জুনিয়র দাবাড়ুদের উৎসাহ প্রদানে বিশেষ বিভাগে ৪ পয়েন্ট পেয়ে মো. রিয়াদ রহমান প্রথম, ৩ পয়েন্ট নিয়ে সিদরাতুল মুনতাহা দ্বিতীয় এবং ২ পয়েন্ট সংগ্রহ করে শেখ নূর রাইয়ান আনাস তৃতীয় হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ খবির আহমেদ। আনজুমান আরা আকসির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খন্দকার শাহ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্মসম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার এবং কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির, সিরাজ উদ্দিন আহমেদ, মো. আসলাম, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, আতাউর রহমান মিলন, রফিকুল হাসান রিপন এবং জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার প্রমুখ।
উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৭-১৯ সেপ্টেম্বর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে জেলার ৪৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
