শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র ওপেন ও বালিকা দাবা প্রতিযোগিতা আজ সোমবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
তবে খেলা বোর্ডে গড়ানোর আগে সদ্য প্রয়াত আন্তর্জাতিক রেটেড দাবাড়ু কাজী মো. সাইফুল আজমের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী দিনে আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ড শেষে ওপেন বিভাগে ২৫ জন খেলোয়াড় পুর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার নাইম হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, সিয়াম চৌধুরী, আফনান জারিফ হক, তাশরিক সায়হান শান, সাদাত কিবরিয়া অয়ন, আহনাফ রশিদ চৌধুরী, জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈ, আয়ান রহমান, দেবলীন অধিকারী, রাদমিম রাহা রাইজা, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, রেনে রাশিখ, মুসনাদ-ই-মোস্তফা, লক্ষণ চক্রবর্তী, মো. তাসরিফ আলম, কাজী ওবায়দুর রহমান আরিয়ান, আজরাফ আনান ও ঐতিহ্য বড়ুয়া।
এদিকে বালিকা বিভাগে ৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, নীলাভা চৌধুরী, জান্নাতুল প্রীতি, জুবাইদা জাহান শান্তা, প্রথমা জামান ও মেহজাবিন আক্তার জুবাইদা।
উল্লেখ্য ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসরে ওপেন বিভাগ ১১৯ জন এবং বালিকা বিভাগে ৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
আগামীকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩-৩০ টায় তৃতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
