জাতীয় জুনিয়র ওপেনে ১২ জন ও বালিকায় ৪ জন শীর্ষে

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ড শেষে ১২ জন পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন- ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার নাইম হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, সিয়াম চৌধুরী, আফনান জারিফ হক, তাশরিক সায়হান শান ও সাদাত কিবরিয়া অয়ন।

এদিকে বালিকা বিভাগে ৪ জন পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন- নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু। ২.৫ পয়েন্ট নিয়ে সানোয়ারা আক্তার দ্বিতীয় স্থানে রয়েছেন।

আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আয়ান রহমানকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় আহনাফ রশিদ চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রাদমিম রাহা রাইজাকে, ফিদেমাস্টার নাইম হক জাস্টিন ম্যাথিয়াস বাড়ৈকে, স্বর্নাভো চৌধুরী রেনে রাশেখকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম দেবলীন অধিকারী, মোহাম্মদ শফিকুল ইসলাম কাজী ওবায়দুর রহমান আরিয়ানকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক আজরাফ আনানকে, সিয়াম চৌধুরী লক্ষন চক্রবর্তীকে, আফনান জারিফ হক মুসনাদ -ই-মোফাখারকে, তাশরিক সায়হান শান ঐতিহ্য বড়ুয়াকে ও সাদাত কিবরিয়া অয়ন মো. তাসরিফ আলমকে পরাজিত করেন।

বালিকা বিভাগের তৃতীয় রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো জান্নাতুল প্রীতিকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নীলাভা চৌধুরীকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম মেহজাবিন আক্তার জুবাইদাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু প্রথমা জামানকে ও সানোয়ারা আক্তার জোবাইদা জাহান শান্তাকে পরাজিত করেন।

আগামীকাল ২৭ ডিসেম্বর বুধবার বিকেল ৩-৩০ টায় চতুর্থ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।