শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ওপেন বিভাগে ৫ জন পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার নাইম হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও স্বর্নাভো চৌধুরী। তবে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, তাশরিক সায়হান শান ও নাজমুল হায়াত ৩.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন।
এদিকে বালিকা বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। তবে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। ৩ পয়েন্ট নিয়ে ৮ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, জান্নাতুল প্রীতি, আরিশা হোসেন তুবা, খন্দকার অনিকা মাওলা, আয়েশা আক্তার, প্রথমা জামান, জারিন তাসনিম ও সেলিনা বিনতে হামিদ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২৭ ডিসেম্বর বুধবার চতুর্থ রাউন্ডের ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, ফিদেমাস্টার মনন রেজা নীড় মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আফনান জারিফ হককে, ফিদেমাস্টার নাইম হক সিয়াম চৌধুরীকে, স্বর্নাভো চৌধুরী সাদাত কিবরিয়া অয়নকে ও নাজমুল হায়াত সাফায়েত কিবরিয়া আজানকে পরাজিত করেন। নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম তাশরিক শায়ান শানের সাথে ড্র করেন। অপরদিকে বালিকা বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, জান্নাতুল প্রীতি সানোয়ারা আক্তারকে, আরিশা হোসেন তুবা নীলাভা চৌধুরীকে, খন্দকার অনিকা মাওলা মেহজাবিন আক্তার জুবাইদাকে, আয়েশা আক্তার জুবাইদা জাহান শান্তাকে, প্রথমা জামান রিমঝিম বরষা শাইলিকে, জারিন তাসনিম প্রতিভা জামানকে ও সালিহা বিনতে হাফিজ সিদরাতুল মুনতাহাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন।
আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩-৩০ টা থেকে পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
