দেশের নতুন ফিদে আরবিটার রাহাত

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেন ফিদে আরবিটারের খেতাব পেয়েছেন। বিশ্ব দাবা সংস্থা ১৫ ডিসেম্বর তার এ খেতাব অনুমোদিত করে।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় আরবিটারের দায়িত্ব পালন করে আসছেন।

ব্যক্তিগত জীবনে রাহাত হোসেন বিবাহিত এবং এক সন্তানের জনক। বর্তমানে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত রয়েছেন।