শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও পাবনার ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। তারা হলেন স্বর্নাভো চৌধুরী, সিয়াম চৌধুরী, আয়ান রহমান ও বরিশালের রাদমিম রাহা রাইজা।
২৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ স্বর্নাভো চৌধুরীকে, ফিদেমাস্টার নাইম হক তাশরিক সায়হান শানকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম আহনাফ রশিদ চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক দেবলিন অধিকারীকে, আফনান জারিফ হক রেনে রাশিককে, সাদাত কিবরিয়া অয়ন লক্ষণ চক্রবর্তীকে ও ঐতিহ্য বড়ুয়া জাস্টিন ম্যাথথিয়াস বাড়ৈকে পরাজিত করেন। সিয়াম চৌধুরী রাদমিন রাহা রাইজার সাথে ড্র করেন।
বিকেলে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাদাত কিবরিয়া অয়নকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুমকে, ফিদেমাস্টার নাইম হক ঐতিহ্য বড়ুয়াকে, সিয়াম চৌধুরী আফনান জারিফ হককে, স্বর্নাভো চৌধুরী সাফায়েত কিবেিয়া আজানকে, আয়ান রহমান তাশরিক সায়হান শানকে ও রাদমিম রাহা রাইজা আহনাফ রশিদ চৌধুরীকে পরাজিত করেন।
৩০ ডিসেম্বর শনিবার বিকেল ৩-৩০ টা থেকে অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
জাতীয় জুনিয়র বালিকায় ওয়াদিফা এককভাবে শীর্ষে
শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ টানা ৭ জয় নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ও কুমিল্লার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে মানিকগঞ্জের নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, মাগুড়ার প্রথমা জামান ও ঢাকার খন্দকার অনিকা মাওলা তৃতীয় স্থানে রয়েছেন।
২৯ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে ষষ্ঠ রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, প্রথমা জামান আয়েশা আক্তারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো জারিন তাসনিমকে, জান্নাতুল প্রীতি সালিহা বিনতে হাফিজকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম আরিশা হোসেন তুবাকে, খন্দকার অনিকা মাওলা সানোয়ারা আক্তারকে, নীলাভা চৌধুরী ফারিহা জাহান সোহানিকে ও ইশরাত জাহান নিশি সুরাইয়া আক্তার সালমাকে পরাজিত করেন।
বিকেলে সপ্তম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ প্রথমা জামানকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু জান্নাতুল প্রীতিকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নীলাভা চৌধুরীকে, কাজী জারিন তাসনিম ইশরাত জাহান নিশিকে পরাজিত করেন। খন্দকার অনিকা মাওলা আয়েশা আক্তারের সাথে ড্র করেন।
৩০ ডিসেম্বর শনিবার বিকেল ৩-৩০ টা থেকে অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
